জেলা ও দায়রা জজ
জনাব ফারুক আহমেদ
সিনিয়র জেলা ও দায়রা জজ, মুন্সীগঞ্জ
জনাব ফারুক আহমেদ বিগত ০৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে অত্র জেলায় যোগদান করেন। তিনি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের একজন সিনিয়র সদস্য। শিক্ষা জীবনে তিনি কুমিল্লা জেলাস্থ বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক, নটরডেম কলেজ, ঢাকা হতে উচ্চ মাধ্যমিক এবং দেশের অন্যতম বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে এলএল.বি (অনার্স) ও এলএল.এম ডিগ্রী অর্জন করেন। তিনি ১৮ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ১৯৯৮ সনে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে যোগদান করেন। তৎপরবর্তীতে দেশের বিভিন্ন জেলায় অত্যন্ত সুনামের সাথে বিচারিক কার্য পরিচালনা করেন এবং দেশ ও দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় হতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া তিনি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে যুগ্ম সচিব (আইন) হিসেবে কর্মরত থাকাকালে ২০২৫ সালে জর্জিয়ায় অনুষ্ঠিত নির্বাচন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।